ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডা: আ.ফ.ম রুহুল হক

20
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ডা আ.ফ.ম রুহুল হক

আবারো দলীয় মনোনয়ন পাওয়ায় সাতক্ষীরার নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক। রোববার সাতক্ষীরা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পান তিনি।

সোমবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদে আসলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই প্রিয় নেতাকে বরণ করে নিতে উপস্থিত হন। সেখানে ফুলেল শুভেচ্ছায় সাবেক এই মন্ত্রীকে সিক্ত করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদস উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, ডাঃ মনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আফিস শাহবাজ খান প্রমুখ।