প্রশাসনের হস্তক্ষেপে কিশোরী বাল্য বিবাহের হাত থেকে পেল রক্ষা

45

আজিজুর রহমান,কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৬ বছরের এক কিশোরীর বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার কেশবপুর উপজেলা উপজেলার কালিয়ারই গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ।

কেশবপুর ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান পরে স্থানীয় জনপ্রতিনিধি, পারিবারিক লোকজনদের নিয়ে কন্যার পিতা ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।