প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

22

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্ত আজিবর রহমান দফাদারকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের তকিম উদ্দিন দফাদারের ছেলে।এলাকাবাসী ও পুলিশ জানায়, বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী গত সোমবার দুপুরে বাড়ির পাশে নিরিবিলি পুকুরে গোসল করছিল।

এ সময় প্রতিবেশী আজিবর তাকে পুকুরের মধ্যেই ধর্ষণের চেষ্টা করে। তরুণীর গোঙানি-চিৎকারে নিকটবর্তী নারীরা এসে তাকে উদ্ধার করে। এ সময় আজিবর পালিয়ে যায়।

সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন,আজিবর রহমান একজন লম্পট। এর আগেও সে এলাকার একাধিক ব্যক্তির সংসার নষ্ট করেছে।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ঝিকরা গ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা\হয়েছে। অভিযুক্ত আজিবর দফাদারকে গ্রেপ্তার করা হয়েছে।