মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ পঞ্চগড়-ঠাকুরগাঁও-পীরগঞ্জ-ঢাকার রেল রুটে আন্ত:নগর ট্রেন চালু হয়েছে। শনিবার সকাল ৮টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্্রপ্রেস ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ ষ্টেশনে এসে পৌছায়। এসময় ট্রেন চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঠাকুরগাও-৩ আসনের এমপি ও রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইয়াসিন আলী।
এ সময় পৌর মেয়র কশিরুল আলম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, সন্তান সংসদ কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চল সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগ নেতা-কর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকালে পীরগঞ্জ স্টেশন থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি চালুর মাধ্যমে চালু হয় ঢাকা-পীরগঞ্জ-ঠাকুরগাঁও-পঞ্চগড় সরাসরি ট্রেন চলাচল। এর মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘ দিনে দাবি পুরন হলো। এ নিয়ে পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুরে উৎসবে আমেজ বিরাজ করছে।



