মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ২ হাজার ২’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে ভুট্টা, সরিষা ও মুগ ডাল বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদে এর উদ্বোধন করেন ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, সংরক্ষিত মহিলা আসন এমপি সেলিনা জাহান লিটা, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কৃষি অফিসার এস এম সারওয়ার হোসেন প্রমুখ।



