আবু তারেক বাঁধন পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ভবনের অনুষ্ঠানিক ভিত্তি বসান। এ সময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নূর নবী চঞ্চল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।



