এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা ॥ পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আব্দুস সোবহানের মাতা রহিমা বেগম (৭৬) বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ছেলে ও ৩কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্রে জানা যায় গত শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকালে ইসলামকাটী ইউনিয়নে উথালি গ্রামে নিজ গৃহ স্ট্রোক করলে পরিবারের সদস্যরা প্রথমে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থা আশংকাজনক থাকায় কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে প্রেরণ করে। ৬দিন পর অবশেষে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে বৃহস্পতিবার ভোর ৫.৩০ মিনিটে না ফেরার দেশে চলে যান। বৃহস্পতিবার যোহর নামাজবাদ নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমা রহিমা বেগম কে দাফন করা হয়।
জানাযা নামাজের ইমামতি করেন কপিলমুনি জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মুফতি বোরহান উদ্দীন। অধ্যাপক আব্দুস সোবহানের মাতা রহিমা বেগমের মৃত্যুতে পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক, অধ্যাপক হাবিবুর রহমান, ফকির আহমদ শাহ, আ. গফুর, আ. গফফার, গাজী সুজায়েত আলী, ইদ্রিস আলী, আরশাদ আলী, রকিব মাহমুদ, সরদার নুরুল ইসলাম, নাজমুল হক, রহিমা খাতুন, প্রদর্শক আক্তারুজ্জামান, মফিজুর রহমান, হায়দার আলী প্রমুখ।



