পাটকেলঘাটায় মসজিদূর রহমান জামে মসজিদের ২য় তলার ছাদ ঢালাই উদ্ধোধন

38
মসজিদূর রহমান জামে মসজিদ

অনলাইন ডেস্ক: তালা উপজেলার পাটকেলঘাটা থানার শ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন ফাজিল মাদ্রাসার সংলগ্ন মসজিদূর রহমান জামে মসজিদের ২য় তালার ছাদ ঢালায়ের কাজ বৃহস্পতিবার (৯ই জুন) সকাল ৮ টায় সিমেন্ট ফেলে উদ্ধোধন করেন। উক্ত মাদ্রাসার অধ্যাপক মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে মসজিদের নিমার্ণ কাজ উদ্ধোধন করেন বিশিষ্ট সমাজসেবক, মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কুদ্দুস ,ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু বক্কার সিদ্দীক, কপিলমুনি মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক্ষ আলহাজ্ব বোরহান উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ডা: মামুদুল হক, অধ্যাপক ইদ্রিস আলী, মাওলানা রেজাউল করিম, বিশিষ্ট সমাজ সেবক হাফেজ শাহ আলম, বিশিষ্ট ব্যাবসায়ী আবু সাঈদ, সাপ্তাহিক জনতার মিছিল এর স্টাফ রিপোর্টার আব্দুর রউফ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমরা পৃথিবীতে অল্পদিনের জন্য এসেছি তাই যার যার অবস্থান থেকে ধর্মীয় প্রতিষ্ঠান সহ সমাজের জন্য বিশেষ অবদান রাখতে হবে সকলে কে। দোয়া ও মোনাজাত করেন কপিলমুনি মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক্ষ আলহাজ্ব বোরহান উদ্দিন।