পাকিস্থানের দালালেরা পাকিস্থানে চলে যান : আ.ক.ম মোজাম্মেল হক

27

শহর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ আশাশুনি, দেবহাটা, কলালোয়া, শ্যামনগর, তালা ও কালিগজ্ঞ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বধবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফিতা কেটে, ফলক উন্মোচন, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। তিনি জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে একটি বৃক্ষ রোপন করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। এসময় তিনি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা দেশের মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়িেছলেন দেশের স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তি। সেই স্বপ্ন আজ পুরন করেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। নৌকার বিজয় হয়েছে বলেই উন্নয়ন হচ্ছে। আসন্ন উপজেলা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। নৌকার বিজয় না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হবে। পাকিস্থানের দালালেরা পাকিস্থানে চলে যান। বাংলাদেশে আপনাদের স্থান নেই।

আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে আছে এবং শান্তিতে থাকতে চাই। বিশ্বের মধ্যে নজীর স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দিয়েছেন ৪৪ কোটি বই। করেছেন ষাটোর্দ্ধ ব্যক্তিদের সকলের জন্য শতভাগ স্বাস্থ্য সেবা প্রদান করবে সরকার। দেশের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সহযোগিতায় দেশ এগিয়ে যাবে। কেই রোধ করতে পারবেনা।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক,সাতক্ষীরা সদর আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস.এম জগললু হায়দার, জেলা আওয়মীলীগের সভাপতি সাবেক সংসদ, সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প পরিচালক ড. মো. মইনুল হক আনছার, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.এ খালেক, মহিলা ভাউস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।