নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে ১৮ টি উঠান বৈঠক সম্পন্ন

63

আজিজুর রহমান : নড়াইল জেলা তথ্য অফিসের উদ্যোগে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের সলুয়া গ্রামে আজ ১৮তম ও শেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকের মাধ্যমে অক্টোবর – ডিসেম্বর কোয়ার্টারে সরকারের জিওবি খাতের ৭ টি এবং এপিএ খাতের ১১ টি উঠান বৈঠক সম্পন্ন হলো।

স্বাস্থ্যবিধি মেনে বিকাল ৪ ঘটিকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকের শুরুতে জেলা তথ্য অফিস নড়াইলের পক্ষ থেকে সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়। উঠান বৈঠকে গ্রামের বিভিন্ন বয়সের প্রায় ১০০ জন নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।আজকের উঠান বৈঠকে অতিথি বক্তা হিসাবে বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জনাব বিল্লাল বিন কাসেম। তিনি বাল্যবিবাহ রোধ,গুজব প্রতিরোধ,ধর্মীয় উস্কানি না ছড়ানো,নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে বক্তব্য তুলে ধরেন। এছাড়া বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমান, মাইজদি ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জনাব ছাকিনা সুলতানা, নড়াইল জেলা তথ্য অফিসের কর্মকর্তা সৈয়দ আলী আকবর প্রমুখ। উঠান বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয়, নারীর ক্ষমতায়ন,নিরাপদ মাতৃত্ব, জন্মনিবন্ধন, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ,গুজব প্রতিরোধ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচানার মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ বার্তা তৃণমূল পর্যায়ের সাধারণ মা-বোনের নিকট পৌঁছে দেয়া হয়