আজিজুর রহমান, কেশবপুর থেকে: যশোর-৬ কেশবপুর আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে কেশবপুর উপজেলা শাখার নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আয়োজনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে কেশবপুর শহরের সন্ধানী লাইফ ইন্সুরেন্সের হলরুমে নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফুর গফ্ফারের সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক বিএম ইব্রাহীম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক খন্দকার মফিজুর রহমান, তরিকুল ইসলাম, আব্দুর রহমান মিঠু, মিলন হোসেন, সদস্য রুবেল হোসেন, আসাদুজ্জামান, সিদ্দিকুর রহমান, মনিরুজ্জামান শাহিন, আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস, উজ্জল পালিত, মাসুম বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নবগঠিত স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ।



