নিজের শরীরকে ফলের সঙ্গে তুলনা করে আলোচনায় মীরা

38
মীরা কাপুর

বিনোদন ডেস্ক: বড় পর্দায় দেখা যায়নি তাকে । নেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর সঙ্গে সম্পর্ক। কিন্তু যে কোনও নায়িকাকে টক্কর দিতে পারেন তিনি। মীরা কাপুর। শাহিদ কাপুরের স্ত্রী। এবার নিজের শরীরকে ফলের সঙ্গে তুলনা করে আলোচনায় এসেছেন সেই মীরা কাপুর। মঙ্গলবার তার ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার। ইনস্টাগ্রামে গোয়া ট্রিপের বিকিনি পরা ছবি আপলোড করলেন মীরা। ছবিতে দেখা যাচ্ছে, পুলের সামনে খয়েরি রঙের টু পিসে খোলা চুলে দাঁড়িয়ে মীরা। শরীর ঢাকা হালকা শ্রাগে।

নিজেই তার টাইমলাইনে ক্যাপশন দিলেন, ‘বিকিনি বডি (শরীর) অনেকটা অ্যাভোক্যাডো (এক ধরনের ফল)-এর মত হয়। সারা জীবন তুমি এমন দেহ পাওয়ার জন্য অপেক্ষা করবে, কিন্তু একদিনেই আবার সেটা নষ্ট হয়ে যেতে পারে।’ সঙ্গে জুড়ে দেন ড্রিমিং হ্যাশট্যাগ। ছবি পোস্ট হওয়ার অর্ধদিন যেতে না যেতেই এতে ২ লাখেররও বেশি লাইক পড়ে।

এর দিন কয়েক আগেই শাহিদের সঙ্গে গোয়ায় ছুটি কাটিয়ে এলেন তিনি। একান্তে সময় কাটানোর মুহূর্তগুলি শাহিদ গোপনে রাখলেও, মীরা কিন্তু তা লুকালেন না। প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনার জন্ম দেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Mira Rajput Kapoor (@mira.kapoor)