ডেস্ক নিউজ : মানবতার কল্যাণ ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নাট্য নির্মাতা জি এম সৈকত-এর জন্মদিন আজ একটি ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার পরে ঢাকার গুলফেশাঁ প্লাজাই জি এম সৈকতের অফিসে অনুষ্ঠানটি সীমিত পরিসরে পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, অভিনেতা ড্যানি রাজ, সাংবাদিক সাজু ইসলাম, গোলাম সরোয়ার মঞ্জু, মো. জাবের হোসেন, অভিনেত্রী অস্পরা সুহী, অভিনেত্রী তুলি, অভিনেত্রী নীলিমা নুপুর, আল আমিন, এড. দয়াল বিশ্বাস, প্রকৃতি টেলিকমিউনিকেশনের শিমুল, দিপু, রাহুল দেব, সাফায়েত, রাবিনা, রিতু, সেঁজুতি প্রমুখ।


