তরিকুল ইসলাম লাভলু, নলতা : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় আওয়ামীলীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, মিলাদ, দোয়া অনুষ্ঠান এবং অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনিসুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খোকন, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি মোঃ জাহিদ হোসেন সানি, সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম টুটুল, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সেলিম হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তাফি সুজন, নলতা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান নয়ন সহ অন্যান্য নেতৃবৃন্দ।


