নব-দম্পতি ‘দীপবীর’ এর প্রথম ছবি প্রকাশ্যে…

22
রণবীর ও দীপিকা

অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে দীপিকা ও রণবীরের বিয়ের প্রথম অফিসিয়াল ছবি। নব-দম্পতির ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। সন্ধে ৬ থেকে ৭টার মধ্যে অফিসিয়ালি ‘দীপবীর’ এ তরফে এই ছবি প্রকাশ করার কথা থাকলেও ভারতীয় সময় রাত ৮.১০ এ প্রকাশ্যে আনা হয় এই ছবি। দীপিকা ও রণবীর দুজনের সোশ্যাল সাইট থেকেই ছবিটি পোস্ট করা হয়। দেখুন সেই ছবি…

রণবীর ও দীপিকা দুজনের সোশ্যাল সাইট থেকেই একই রকম দুটি ছবি পোস্ট করা হয়। ছবি দুটি দেখে বেশ বোঝা যাচ্ছে এই দুটির প্রথমটি কঙ্কনি ও দ্বিতীয়টি সিন্ধি রীতিতে বিবাহের ছবি। কঙ্কনি রীতিতে বিয়ের অনুষ্ঠানে রণবীরের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ধুতি ও দীপিকার পরনে সোনালি রঙের একটি শাড়িতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে রণবীর সিংকে দেখা যাচ্ছে লাল শেরওয়ানি ও মাথা লাল পাগড়ি পরে থাকতে ও দীপিকাকে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গা পরে থাকতে।

এদিকে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবারই সমস্ত শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান দীপিকা।

১৪ নভেম্বর বুধবার ইতালির লেক কোমোতে কঙ্কনি রীতিতে সম্পন্ন হয় ‘দীপবীর’-এর বিয়ের অনুষ্ঠান। এরপর ফের ১৫ নভেম্বর বৃহস্পতিবার আরও একবার সিন্ধি পাঞ্জাবি রীতিতে বিয়ের পিঁড়িতে বসেন রণবীর ও দীপিকা। দীর্ঘ ৬ বছর প্রেম করার পর অবশেষে বিবাহ বন্ধনে বাঁধা পরেন এই জনপ্রিয় তারকা। দুই বিয়ের অনুষ্ঠানেই বাঙালি ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরেছিলেন দীপবীর।