নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

84

মোঃ মামুন হোসেনঃ তালা উপজেলার নগরঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা ৫ম শ্রেণীর সমাপণী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ই নভেম্বর) সকালে এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের নগরঘাটা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুল ইসলাম বাবলু’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিক মোঃ আব্দুস সাত্তার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ নজরুল ইসলাম, সদস্য আব্দুল বারী মোড়ল, এছাড়া আরোও উপস্থিত ছিলেন ,শিক্ষিকা পারভীন সুলতানা, রোকসানা পারভীন, সালমা খাতুন, শিক্ষক সাইফুজ্জামান সুমন ও মোঃ সাইদুর রহমান, স্কুল ম্যানেজিং কমেটির আজিজুর রহমান মনি,নারায়ন চন্দ্র পাল, রেশমা বেগম ও রেবেকা প্রমুখ।

এর আগে আগত অতিথীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিদায়ী ছাত্র- ছাত্রীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।