নগরঘাটা কালিবাড়ি মাঠে গোলপোস্ট প্রয়োজন

50

মোঃ হাবিবুর রহমান হাবিবঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের কালীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোলপোস্ট হওয়া জরুরী হয়ে পড়েছে।

ইউনিয়নের ঐতিহ্যবাহী এই মাঠ বহুল আলোচিত ও মানুষের অন্তরে ঠাঁয় করে নিয়েছে। এজন্য প্রতিনিয়িত দূর-দূরান্ত থেকে মানুষ ছুঁটে আসে একটু খেলা-ধূলার জন্য। বিষয়টি চোখে পড়ার মত। এখানে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন রকমের খেলা উজ্জীবিত করে রেখেছে এলাকাসহ বিভিন্ন এলাকার দামাল ছেলেরা।

এই মাঠের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত কালীবাড়ী সোনালী সংঘ, যার দক্ষিণ পাশে নগরঘাটা বিপ্লবী পাঠাগার।
কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার মাঠের দুই পাশে গোলপোস্ট না থাকায় খেলোয়াড়রা বারবার হুচট খেয়ে যাচ্ছে।

এখানে বড় বড় টুর্ণামেন্টের খেলা উপহার দিয়ে চলেছে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। মাঠে প্রতিযোগীতামূলক খেলার আয়োজন করে থাকে।

নগরঘাটা কালীবাড়ী মাঠের স্থানীয় অনেক খেলোয়াড় এবং বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, মাঠের খেলার সরঞ্জাম ও গোলপোষ্ট না থাকায় তারা অত্যান্ত দুঃখ প্রকাশ করেছে।

বিষয়টি আশু সুরাহা করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনস্থ সাতক্ষীরা জেলা ও তালা উপজেলার উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এলাকাবাসী সহ ক্রীড়া প্রেমিক মানুষেরা।