মোঃ মামুন হোসেন : সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ত্রিশমাইল মোড়ে ৭ই মে পহেলা রমজানের দিন মঙ্গলবার সকাল থেকে হত-দরিদ্রদের মাঝে ভিজিডি’র ১০ টাকা কেজি দ্বরে চাল বিতরণ করা হয়।
দায়িত্ব্য প্রাপ্ত কর্মকর্তা নগরঘাটা সরকারি বোর্ড স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তারের উপস্থিতিতে ভিজিডি চাল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু।
এসময় নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, আজ পহেলা রমজানের দিনে আমার ইউনিয়নের গরিব-অসহায় পরিবারের মাঝে দশ টাকা কেজি দরে চাল তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আমরা সবাই জানি অন্য মাসের তুলনায় রহমতের মাস রমজানে আমাদের সবার সাংসারিক খরচ একটু বেশিই হয়। এই চাল পাওয়ায় এসব অসহায় মানুষের খরচ কিছুটা হলেও কম হবে।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ওয়ার্কাস পার্টির কালিপদ মন্ডল, অমল মন্ডল, ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ মফিজুল ইসলাম ও শাহাদাৎ হোসেন প্রমূখ।
নগরঘাটা ইউনিয়নে বসবাসকারী হতদরিদ্র ৪৫২ জনের মাঝে ১০ টাকা দরে ত্রিশ কেজি চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন, চালের ডিলার মোঃ জাহাংগীর আলম।



