মোঃ মামুন হোসেনঃ সাতক্ষীরা তালা উপজেলার নগরঘাটায় যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি খুঁজছেন মুসলমানরা। এছাড়া ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের মহিমায় ভাস্বর করে আসছে।
বুধবার নগরঘাটা ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এই জামাতে নগরঘাটা ও আলিপুর গ্রামের মুসলমানরা অংশগ্রহণ করেন। এছাড়া আশপাশের অন্যান্য ঈদগাহে সময় মত অনুষ্ঠিত হয় ঈদের জামাত।
ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করবেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদুল আজহার সঙ্গে পবিত্র হজের সম্পর্ক রয়েছে। সোমবার মক্কার অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় হজ পালন করেছেন।



