নগরঘাটায় মানব পাচার প্রতিরোধে আলোচনা সভা

21

ইয়াছিন আলীঃ তালা উপজেলার ২নং নগরঘাটা ইউনিয়নে ঢাকা আহসানিয়া মিশনের BCTIP প্রকল্পের উদ্যোগে আজ (১৮ই সেপ্টেম্বর) নগরঘাটা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান ও সদস্য সচিব আব্দুর রাজ্জাক। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত কমিটির অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দা।
উক্ত সভায় নগরঘাটা ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ করার জন্য বিশদভাবে আলোচনা করা হয়।

উক্ত আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা আহসানিয়া মিশনের BCTIP প্রকল্পের সাতক্ষীরা প্রতিনিধি এবং অত্র প্রকল্পের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট সাইদুর রহমান