নিজস্ব প্রতিনিধি: নোভেল করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিবিড় পর্যবেক্ষণ করছেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসারের ব্যতিক্রমী উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার ১২টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
রবিবার (২৯ মার্চ) তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৪নং ও ৭নং ওয়ার্ডে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করেন স্বেচ্ছাসেবক মোঃ ইউনুস আলী ও মোঃ জাকির হোসেন। জানা যায়, অন্য ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা ও করোনাভাইরাস প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করে জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করছেন।
এ সময় স্বেচ্ছাসেবকরা বলেন, নগরঘাটা ইউনিয়নসহ সমস্ত দেশবাসীকে অবগত করতে চাই আপনারা বিনা প্রয়োজনে কেউ বাড়ির বাইরে বের হবেন না, মাস্ক ব্যবহার করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখুন, টয়লেটের পর ও খাবার আগে সাবান ব্যবহার করুন, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করুন, সামাজিক দুরুত্ব বজায় রাখুন। এই জরুরী মুহুর্তে সরকারের সকল আইন মেনে চলুন।


