নওগাঁর মান্দায় শামুকখৈল ষষ্ঠী মন্দিরের শতবর্ষী দেবদারু গাছ কাটার অভিযোগ!

45

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সরকারী রাস্তার পাশে কুসুম্বা ইউপির শামুকখৈল গ্রামের ষষ্ঠী মন্দিরের শতবর্ষী একটি দেবদারু গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগকারী এবং অভিযোগসূত্রে জানাযায়, শামুকখৈল মৌজার ১ নং খাস খতিয়ানের বুড়িদহ হতে মান্দা পাড়ার পার্শ্বে সরকারী রাস্তার ধারে বেড়ে ওঠা একটি বহু পুরাতন দেবদারু গাছ ছিলো। উক্ত গাছের ছায়ায় পথিক ও স্থানীয় এলাকাবাসী বিশ্রাম গ্রহন করতো।

কিন্তু একই এলাকার পূর্ন চন্দ্র প্রামানিকের ছেলে প্রদীপ কুমার প্রামানিক ওরফে হাবল,সোলেন প্রামানিকের ছেলে অসিত কুমার এবং বিমল কুমার অবৈধভাবে সরকারী রাস্তার পাশে শামুকখৈল মন্দিরের গাছটি জোর পূর্বক কর্তন করছেন।এ ঘটনায় সরেজমিন তদন্তপূর্বক সরকারী সম্পদ রক্ষায় প্রয়োজনীয় ব্যাবস্থা গহনের জন্য শামুকখৈল গ্রামের পক্ষে উপেন্দ্রনাথ প্রামানিকের ছেলে উত্তম কুমার প্রামানিক গত ২২ আগষ্ট সহকারী কমিশনার (ভূমি) মান্দা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।