মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকের এমপি পদপ্রার্থী সাবেক এমপি সামসুল আলম প্রামানিক এর নির্বাচনী সমাবেশ ভূন্ডল হয়ে গেছে।
গত বুধবার নির্বাচনী সমাবেশের অনুমতি চেয়ে বিএনপি নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মুশফিকুর রহমান বরাবর আবেদন করেন।
বৃহস্পতিবার দুপুর ২ টার সময় উপজেলার দেলুয়াবাড়ী বাজার এলাকায় এই নির্বাচনী সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
এদিকে উপজেলা প্রশাসন অপ্রীতিকর ঘটনা এড়াতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশ এলাকায় পুলিশ মোতায়েন করেন।
পুলিশ মোতায়েনের খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থলে কেউ উপস্থিত না হওয়ায় সমাবেশটি ভূন্ডল হয়ে যায়।
নির্বাচনী সমাবেশ ভূন্ডলের ব্যাপারে জানতে চাইলে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, প্রশাসনিক অসহযোগিতার কারনেই আজকের (বৃহস্পতিবারের) আয়োজিত সমাবেশটি ভূন্ডল হয়ে যায়। তাদের দাবী যে, শুধু আজকে না এবারের নির্বাচনে আমাদেরকে প্রশাসনিক সহযোগিতায় সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি বরং বরাবরই আমাদেরকে নির্বাচনী প্রচারণায় প্রতিহত করা হয়েছে। অথচ অনান্য দলের প্রার্থীদেরকে তাদের নির্বাচনী প্রচারণায় ঠিকই সার্বিক সহযোগিতা করা হয়েছে।
এব্যাপারে মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, নির্বাচনী এলাকায় নিরাপত্তা দিতে এবং যেকোন প্রকারের সহিংশতা ও নাশকতা এড়াতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে করে নির্বাচনী এলাকায় কেউ কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে।



