এস এম সোহাগ রানা : বাংলাদেশসহ আজ গোটা বিশ্ব করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রার্দুভাব বেড়ে যাওয়ায় গোটা বিশ্ব যখন থমথমে অবস্থা তৃতীয় ধাপে দেশে যখন মৃত্যুর মিছিলে বেড়ে যায়। ঠিক তখনই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বলেন করোনা ভাইরাস প্রতিরোধক টিকা প্রতিটি মানুষের দেওয়ার ব্যবস্থা করা হবে।
এমতাবস্থায় গত (২৮ শে জুলাই) বাংলাদেশ সরকার ঘোষণা দেন প্রতিটি ইউনিয়ন পর্যায়ে শনিবার (৭ ই আগস্ট) থেকে (১৮) উর্দ্ধে গণহারে টিকা প্রদান করা হয়

তারই ধারাবাহিকতায় আজ ( ৭ ই আগস্ট) তালা উপজেলায় ১ নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের প্রতি ওয়ার্ডের অগ্রাধিকার ভিত্তিতে ২০০ জন করে ১,২,৩ ওয়ার্ডের মোট ৬০০ জন ব্যক্তির মাঝে করোনা ভ্যাকসিন প্রদান কর্যক্রম শুরু করেছে। আজ তালা উপজেলায় ১ নাং ধানদিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে করোনা ভাইরাস টিকা প্রদান করা হয়েছে।
উক্ত টিকাদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম তারেক সুলতান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফারুক হোসেন, থানা পুলিশ, গ্রাম- পুলিশ বাহিনী,আনসার বাহিনী।


