দেশীয় অস্ত্র উদ্ধার; আটক-২

17

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন,দক্ষিণ মৈনম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৫৬) এবং হাবিবুর রহমানের ছেলে হেলাল হোসেন (৩২) ।

ওসি তদন্ত মেহেদি মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার মৈনম ইউনিয়নের শরিরমোড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি দোকানঘর থেকে বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র সামুরাই,হাসুয়া, সুলফি এবং ফালা উদ্ধার করা হয়।

এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, দোকানঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।