দেবহাটা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিবসের আলোচনা সভায় আব্দুল গনি

27

দেবহাটা ব্যুরো : দেবহাটা কলেজে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা রবিবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে হয়েছে।

অধ্যক্ষ আনিসুজ্জামান কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি।

বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি আনোয়ারুল হক। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুল হক, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সহকারী অধ্যাপক আবু তালেব মোল্লা, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল গনি, ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সেই দিনগুলিকে স্মরন করে মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরন করেন।

তিনি দেবহাটা এলাকার ২টি যুদ্ধের স্মৃতি স্মরন করেন এবং যুদ্ধের স্মৃতিকথা তুলে ধরেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত রেখে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সকলের সহযোগীতা কামনা করেন।