দেবহাটায় তালিকা প্রস্তুতে সভা অনুষ্ঠিত

25

কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে।

রবিবার বিকেলে (১৫ই নভেম্বর) দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে। যাদের জমি নেই ঘর নেই এবং জমি আছে ঘর নেই তাদের চুড়ান্ত তালিকা প্রস্তুত করার জন্য উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য/ সদস্যা, দফাদার ও গ্রাম পুলিশদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে।

উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাা বৃন্দ সহ সকল ইউনিয়নের ইউপি সদস্য/ সদস্যা, দফাদার ও গ্রাম পুলিশবৃন্দ।