মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর পাশ্বে অবস্থিত কালিকাপুর বাজার এলাকার অদূরে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে ভেঙ্গে যাচ্ছে বাজার এলাকার কৃষি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
স্থানীয়রা আশঙ্কা করছেন যেকোন সময় বাজারে অবস্থিত দোকানপাট, মসজিদসহ বিলীন হয়ে যেতে পারে তাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি ও বসতবাড়ি।
স্থানীয়রা জানান, নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনা হাট, বাজার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ২ কিলোমিটার দূরত্ব বজায় রেখে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার কথা কিন্তু বালু ইজারা ও ড্রেজার মালিকেরা নিয়মনীতিকে তোয়াক্কা না করে গুরুত্বপূর্ণ এসব স্থাপনা এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে দিদারছে বালু উত্তোলন করে যাচ্ছেন। যেনো দেখার কেউ নেই।
এব্যাপারে স্থানীয়রা একাধিকবার অভিযোগ করলেও কোন সুফল পান নি তারা। কালিকাপুর বাজারের পাশের দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করায় গভীরতার সৃষ্টি হয়ে প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ কৃষি জমি ও নদীর পাড়।
![]()
স্থানীয় ইউপি সদস্য আখতারুজ্জামান বুলুসহ আরোও অনেকে জানান, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করে যাচ্ছেন। প্রশাসনের এমন নিরব ভ‚মিকায় নদীর পাড়ের সাধারণ মানুষের জান-মালের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে বলে তারা মন্তব্য করেন। এব্যাপারে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ করেও আমরা কোনভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে পারিনি।
স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা জানালেও হিতে-বিপরীত। তারা নিয়ম বর্হিভ‚তভাবে রাস্তার পাশ্বের বালু উত্তোলন করে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা নষ্ট করে চলেছেন।


