দরিদ্র ড্রাইভার ও হেলপারদের মাঝে খাদ্য সহায়তা দিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ

21

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আছাদুল হক’র সহযোগিতায় ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সুমন হোসেনের তত্বাবাধনে কুলিয়ায় খাদ্য সহায়তা দিয়েছেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (১০ আগস্ট) কুলিয়া ব্রিজ সংলগ্ন শহীদ মিনার চত্ত্বরে ৫৬ জন দরিদ্র ড্রাইভার ও হেলপার এর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিধান চন্দ্র, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাদমান সাকিফ ও অন্যান্য নেতৃবৃন্দ।