তালায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন

26

এসএম বাচ্চু, তালা : নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছেন সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ ।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বান্তবায়নে তালা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৮নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে লক্ষ্যে কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালনে স্বাস্থ্য পরিদর্শক সুপর্না মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মীর মহাসিন হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মেীসুমি সুলতানা ,মোল্লা শহিদুল ইসলাম, সমিরন বিশ^াস,আকরাম হোসেন,জলিলর রহমান, ,আবু ইমরান, ,পলাশ পাল,খায়রুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের মধ্যদিয়ে বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। দাবী আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবো না বলেও হুশিয়ারি দেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানানো হয়।