তালায় বীর মুক্তিযোদ্ধা মো. ইবাদুলের ইন্তেকাল

26

এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মো.ইবাদুল ইসলাম পাড় (৭১) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (২২ জুন) দুপুর ১ টার দিকে জিয়ালা গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম জানান, জিয়ালা গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মো. ইবাদুল ইসলাম পাড় মঙ্গলবার ১টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন । মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. ইবাদুল ইসলামের মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসম্পাপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, উপজেলা জাতীয় পার্টিন সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন।