মো. খলিলুর রহমান : তালার ৩৯ নং ইসলামকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। বিদ্যালয়ের পিয়ন- কাম নৈশ প্রহরী লাভলু দায়িত্ব পালন না করে রাতে বাড়িতে ঘুমায়।
সে সুযোগ কাজে লাগিয়ে সংঙ্গবদ্ধ চোরের দল গত ২০ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে বিদ্যালয়ের অফিস রুমের তালা ভেঙ্গে বিনা বাঁধায় চুরি করতে সক্ষম হয়।
চোরেরা ১ টি ল্যাপটপ নগত ৫ হাজার টাকা,৩ টি ফ্যান,বাচ্চাদের জন্য প্রস্তুত রাখা বিস্কুট,সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়।
বিষয়টি নৈশ – প্রহরীর চাকুরী বাঁচাতে গোপন রাখা হলে বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম গতকাল ২২ সেপ্টেম্বর তালা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে পিয়ন কাম নৈশপ্রহরী লাভলুর সাথে যোগাযোগ করা হলে সে জানায় বিদ্যালয়ের মাল চুরি হয়েছে তা আপনাদের কি!!বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাম্বার বন্ধ রাখা সহ বিষয়টি গোপন রাখতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে কিছুই জানান নি বলে জানা গেছে।


