তালায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

19
লাল সবুজের কথা

সাতক্ষীরার তালায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। জানাযায়, তালা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত দুলাল সরকারের স্ত্রী জরিনা সরকার (৬০) শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।

অন্যদিকে তালায় বজ্রপাতে দশম শ্রেণীর ছাত্র জয়দেব (১৪) নিহত হয়েছে। খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের অমল দাসের ছেলে।

জানাযায়, জয়দেব শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশে মাঠে খেলা করার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই আহত হয়। এসময় তাকে উর্দ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেন।