তালার ইসলামকাটি হাইস্কুল মাঠে যুব সংঘের উদ্যোগে ৮দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত

52

হাসানুর রহমান হাসান ।। তালার ইসলামকাটি হাইস্কুল মাঠে শেখ কামাল স্মৃতি সংসদ ও যুব সংঘের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ঘটিকায় ৮ দলীয় ফুটবল খেলার প্রথম রাউন্ডের ৩য় খেলা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ৮ দলীয় ফুটবল খেলায় ইসলামকাটি যুব সংঘের সভাপতি সরদার খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার হাসানুর রহমান (হাসান), সাংবাদিক আল মামুন ইসলাম, শেখ সানজিদুল হক ইমন, প্রভাষক নাজমুল হক মাহী, আব্দুর রউফ প্রমুখ।

৮ দলীয় খেলার প্রথম রাউন্ডের ৩য় খেলায় অংশগ্রহন করেন পাইকগাছা ফুটবল একাদশ ও রাজগঞ্জ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন দল গোল দিতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে রাজগঞ্জ ফুটবল একাদশ পাইকগাছা ফুটবল একাদশ কে ১-০ গোলে হারিয়ে বিজয়ী লাভ করে। খেলায় মিডিয়া পার্টনার ছিল আনন্দ টিভি। কো-স্পন্সর হিসাবে ছিল পাটকেলঘাটা মিনিস্টার শো-রুম।

খেলাটি সার্বিক ব্যবস্থাপনা করেন যুব সংঘের সরদার খায়রুল আলম, সরদার রায়হান, রানা প্রমুখ।