সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : ১০ ই এপ্রিল রোজ বুধবার সকাল ১০টাই ঝিনাইদহে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটে বায়োগ্যাস প্ল্যান্টের উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এই বায়োগ্যাস প্ল্যান্টের উৎপাদিত গ্যাস দিয়ে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য তৈরিকৃত ক্যন্টিনের খাবার রান্না হবে।
জানাযায় জেলা প্রশাসকের সহযোগিতায় ঝিনাইদহ জেলা যুব উন্নয়নের অর্থায়নে প্রায় ৫৭ হাজার টাকা ব্যায়ে এই প্রকল্প চালু করা হয়। প্রতিদিন প্রায় ৯ টি গরুর গোবর দিয়ে এই প্রকল্প চলবে, যাহা দিয়ে ক্যান্টিনের রান্নার চলবে।ইহার মাধ্যমে কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউটের শিক্ষার্থীদের সকালের নাস্তার সমস্যার সমাধান হল।
এর আগে এই ইনিস্টিটিউটের কোন শিক্ষার্থীদের সকালে নাস্তা করতে হলে প্রায় ৩ কিলো পথ পাড়ি দিয়ে ঝিনাইদহ জেলা শহরে আসতে হত। উদ্বোধন শেষ কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউট প্রাঙ্গণে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।


