জয়নগর ইউপি চেয়ারম্যান ধানদিয়া বাজারে দোকানি ও পথচারিদের সাথে মত বিনিময়!

141

হাবিবুল্লাহ বাহার ।। কলারোয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান বাবু ধানদিয়া চৌরাস্তা বাজারে আকস্বিক দোকানি ও পথচারিদের সাথে মতবিনিময় করেন।

(২০আগষ্ট শুক্রবার) বিকাল ৫ টায় ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবু তার সফর সঙ্গিদের নিয়ে আকস্বিক ভাবে ধানদিয়া বাজারে দোকানি ও পথচারিদের সাথে মত বিনিময় করতে দেখা গেছে।

মতবিনিময় সভার এক পর্যায়ে তিনি বলেন- দীর্ঘদিনের করোনা ভাইরাস প্রকোপে ইউনিয়ন বাসির সাথে দীর্ঘ দুরত্ব তৈরী হয়েছিলো। তাই ভোটার, নেতা ও কর্মীদের উজ্জীবিত  করতে তাই তার এমন উদ্যোগ।

এ সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুর রহমান মালী, যুবলীগের সাধারণ সম্পাদক ৬নং ওয়ার্ড প্রদীপ রায় চৌধুরী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ডাঃ আরিজুল ইসলাম ও সাধারণ সম্পাদ আঃ জব্বার প্রমুখ।