ওবায়দুল কবির সম্রাট, কয়রা প্রতিনিধি : খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা ফাতেমা খানমের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা ও খুলনা ০৬ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৫ টায় কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারন সম্পাদক আমিনুল হক বাদলের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস বাহারুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শাহাবাজ আলী, যুবলীগ নেতা অ্যাডঃ আরাফাত হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা, কয়রা উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইসমাইল হোসেন,উপজেলা ছাত্রলীগ নেতা আবুল হাসনাত রিজভী, ফেরদাউস আহমেদ, বেলাল আহমেদ বিল্লু, সেলিম রেজা, আমিনুর রহমান রাজা, আতিকুজ্জামান আশিক, অপু মন্ডল, শরিফুল ইসলাম, আল-আমিন হোসেন, তাইফুর রহমান তুহিন, সাব্বির রহমান, ইয়ামিন আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন। দোয়া ও মিলাদ মাহফিলে খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা মরহুম ফাতেমা খানমের ১ম মৃত্যু বার্ষিকি উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা ও খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ভাইয়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য,খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু পিত্তথলিতে পাথর জনিত রোগের কারণে অপারেশন শেষে বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার (অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


