আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি:
আসন্ন কেশবপুর পৌরসভা নির্বাচনে পৌর ৮ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা শেখ আমিনুল ইসলাম বুধবার রাতে তার কর্মী সমার্থদের সাথে নিয়ে পৌর ৮ নং ওয়ার্ডের বালিয়াডাঙ্গা পশ্চিমপাড়া সার্বজনীন হরীতলা মন্দিরে কার্ত্তিক পূজায় সনাতন ধর্মালম্বিদের সাথে মতবিনিময় করেন ও আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগ নেতা মির শহিদ,মজিবার রহমান,ইমান আলী,যুবলীগ নেতা তপু দফাদার,আব্দুল গণি,রবিউল ইসলাম,সোহাগ দফাদার,মোস্তাক মোল্লা,ডালিম হোসেন,মনিরুল ইসলাম,ফিরোজ দফদার প্রমুখ।


