কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতিকে সংবর্ধনা প্রদান

49
কেশবপুর

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের তৃর্ণমুল পর্যায়ের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিদেল কাস্ত্রো শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ও গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ অরুন কুমার দে’র সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম. পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিলন মিত্র, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, ইব্রাহীম হোসেন, নজরুল ইসলাম, আব্দুল মজিদ, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা পঙ্কজ চক্রবর্তী, নাজিমুদ্দিন, জিয়াউর রহমান, মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইকবাল, মহিলা লীগের ফতেমা বেগম প্রমুখ।