আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওঃ আবু ইউসুফ বিশ্বাস নেতা কর্মীদের সাথে নিয়ে হাতপাখা প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন।
বুধবার দিনব্যাপি হাতপাখা প্রতীকের প্রার্থী মাওঃ আবু ইউসুফ বিশ্বাস কেশবপুর পৌরসভাসহ মূলগ্রাম বাজার, বেগমপুর বাজার, সাতবাড়িয়া বাজার, হাবাসপোল, মধ্যকুল, ব্রহ্মকাটি গ্রামসহ বিভিন্ন গ্রামে হাতপাখা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী আলহাজ্ব এইচ এম মহসিন, অর্থ সম্পাদক আলহাজ্ব মানিক মোল্যা, উপজেলা কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিক, ডাঃ আব্দুল লতিফ, ডাঃ আব্দুল হামিদ, যুগ্ন সম্পাদক ওসমান গণি, সদস্য আব্দুস সালাম, মাওলানা আব্দুল কাদের, আব্দুর রহিম, আব্দুল হান্নান, আব্দুল রহিমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।



