আজিজুর রহমান , কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার ৪ কৃতি সন্তান এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ নিজ কর্মস্থলে চিকিৎসা নিচ্ছেন।
এই ৪ গুনিজন হলেন দুদকের ডেপুটি ডাইরেক্টর মাসুদুর রহমান, মাগুরা জেলার সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র, যশোরের সহকারি তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান ও সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার হাসনাত আনোয়ার মুন। এই চার ব্যক্তির সুস্থ্যতা কামনা করে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে সূত্র জানায় ।
করোনায় আক্রান্ত কেশবপুরের কৃতি সন্তান সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার হাসনাত আনোয়ার মুন ১এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় আইসোলেশনে রয়েছেন। অক্রিজেন ছাড়া সেচুয়েশন মেইনটেন হচ্ছে না তার। তাকে অক্রিজেন সার্পোট দেওয়া হয়েছে। তবে তিনি বৃহস্পতিবার জানিয়েছিলেন আগের থেকে একটু ভালো অনুভব করছেন।
দুদকের ডেপুটি ডাইরেক্টর মাসুদুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ৭এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। মাগুরার সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিক শুভ্র তিনি সেখানে আইসোলেশনে রয়েছেন। তিনিও ৭এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছেন। যশোরের সহকারি তথ্য অফিসার এলিন সাইদ-উর রহমান তিনি যশোরের বাসায় আইসোলেশনে আছেন।
তিনি সাংবাদিকদের জানান কয়েকদিন ধরে জ্বর ছিলো তাই করোনা টেস্ট করতে দিয়েছিলাম ৮ এপ্রিল পাওয়া রিপোর্টে পজেটিভ এসেছে। এই ৪ ব্যক্তিই তাদের সুস্থ্যতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।


