আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ৩ ব্যবসাযীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা যৌথভাবে মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মঙ্গলবার সকালে শহরের মোসার্স সিংহ ট্রেডার্স খোলা রাখার অপরাধে দোকান মালিক বিষু সিংহকে ১০হাজার টাকা, শহরের ত্রিমোহনী মোড়ে নিউ ঢাকা বেকারী এন্টার প্রাইজে শিশুদের গুড়ো দুধ বিক্রায়ের অনোমতি না থাকায় মালিক সবুজ হোসেন ২হাজার টাকা, নিউ শতরুপা অধিকারী দোকান খোলা রাখার অপরাধে মালিক রবিন্দ অধিকারীকে ২হাজার টাকা ও মটরসাইকেল ৩ জনকে নিয়ে চলার অপরাধে পাঁজিয়া হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে ২শত টাকা জরিমানা করেন।
এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকল্প অফিসার মোহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাঙ্গীর আলম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেনসহ উপজেলা ও থানার প্রশাসনের কর্মকর্তারা।


