কেশবপুরে ২ সন্তানের জননীকে মারপিঠ, মনের কষ্টে স্বামীর উপর অভিমান করে বিষপানে আত্নহত্যার চেষ্টা

18

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে ২ সন্তানের জননীকে মারপিঠ মনের কষ্টে স্বামীর উপর বিষপান করে আতœহত্যার চেষ্টা করেছে। আতœহত্যার চেষ্টাকারীকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার কোমরপোল গ্রামের নগেন দাসের স্ত্রী হরিদাসী (২৭) সাংবাদিকদের জানান গত ৪ বছর আগে নগেন দাসের সাথে আমার বিবাহ হয়। বিয়ের পর থেকে স্বামীর পরিবার আমাকে পছন্দ হবে না বলে কারণে অকারণে মারপিঠ করতো। এর কিছুদিন পর স্বামী নগেন দাস যৌতুকের দাবি এনে আমার উপর নির্যাতন চালিয়ে আমার একটি হাত ভেঙ্গে দিয়েছিল । সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় আমাকে পছন্দ হয়না বলে কথা কাটাকাটির এক পর্যায় স্বামী আমাকে বেদম মারপিঠ করে। সেই কষ্টে স্বামীর উপর অভিমান করে আত্নহত্যার চেষ্টা করি আমি। এই ব্যাপারে নগেন দাসের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।