কেশবপুরে স্বামী-স্ত্রী, মেয়েসহ ৬ জন গ্রেফতার

33
কেশবপুরে স্বামী-স্ত্রী, মেয়েসহ ৬ জন গ্রেফতার

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভূক্ত স্বামী-স্ত্রী, মেয়েসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে বুধবার রাতে উপ-পরিদর্শক অরূপ বিশ্বাস, ফজলে রাব্বি মোল্যা, মিজান, সহকারী উপ-পরিদর্শক রহমত, ফিরোজ, মুক্তার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদড়া গ্রামের মৃত অহেদ আলীর ছেলে আজিবর বিশ্বাস (৫০), তার স্ত্রী তহমিনা (৪৫) ও মেয়ে রেহেনা খাতুন (৩০), মাহাপুর গ্রামের মৃত করিম গাজীল ছেলে নজরুল গাজী (৪২), তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) এবং বালিয়াডাঙ্গা গ্রামের দাউদ গাজীর ছেলে বিল্লাল গাজীকে (২৭) নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভূক্ত ৬ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।