আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন, স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের কোর টেইনার ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার তন্ময় বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলা, মহিলা ইউপি সদস্য রেহেনা ফিরোজ, সন্ধ্যা রানী রায়, রেহেনা খাতুন, নাজমা সুলতানা, ইউপি সদস্য কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, নিমাই চন্দ্র দাস, আব্দুর রহিম, গৌতম রায়, অলিয়ার রহমান, কামরুজ্জামান, মৃনাল কান্তি দাস, কামাল হোসেন ও ইউপি সচিব হুমায়ূন কবীর।


