আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুরে দশম শ্রেণির এক স্কুল পড়–য়া ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং- ৩৯, তারিখ ২৮/০৯/১৮।
জানা গেছে, উপজেলার কাবিলপুর গ্রামের নব কুমার দাসের মেয়ে পুঁজা দাস (১৫) ভান্ডারখোলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির ছাত্রী পুঁজা দাস শুক্রবার সকালে তার নিজ বাড়ির দ্বিতীয় তলায় পরিত্যাক্ত ঘরের ফ্যান ঝোলানো হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ সময় তার মা পুঁজা দাসকে ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে আনার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ব্যাপারে কেশবপুর থানার এস আই সিকদার রকিব উদ্দীন বলেন, তার আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট লিখিত অনুমতি নিয়ে পুঁজা দাসের লাশ সপদাহ করা হবে বলে জানিয়েছে পুঁজা দাসের পিতা নব কুমার দাস। এ ব্যপারে ইউপি সদস্য মাহাবুর রশিদ বলেন পুঁজা দাস মানসিক রুগী ছিল। আত্মহত্যার ঘটনা জানতে পেরে তার বাড়িতে গিয়েছিলাম। এ ব্যপারে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ শমরেশ দত্ত বলেন পুঁজা দাসকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন কেশবপুরে পুঁজা দাসের আত্মহত্যার ঘটনায় আমার দপ্তরে লিখিত ভাবে কোন আবেদন পাইনি। পরবর্তীতে যদি কোন লিখিত পাই সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



