আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে এক স মিল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কশিনার(ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিষ্টেটর ক্ষমতাবলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানাদেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসের পেশকার বিশ্বজিৎ রায় জানান,করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়াতে প্রতিদিনের ন্যায় রবিবার দুপুরে উপজেলা সহকারী কশিনার(ভূমি) ইরুফা সুলতানা সঙ্গীয় পুলিশ ফোঁস নিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে পরির্দশন করেন।
সরকারী নির্দেশনা না মেনে কতিপয় স মিল মালিক লকডাউন ভঙ্গের অপরাধ করার দায়ে উপজেলার পাঁজিয়া বাজারে পাশে স মিল মালিক আবাদুল হালিমকে ৩ হাজার টাকা জরিমানা করেন।



