কেশবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

32

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে সড়ক দূর্ঘটনায় তজিমউদ্দিন ( ৩৮) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে নাসরীন (৩০) নামের একজন যাত্রী।

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, কেশবপুর উপজেলাধীন চুকনগর- রাজারহাট মহাসড়কের মধ্যকুল তেল পাম্পের পাশে মঙ্গলবার সকালে ১৫০ সিসি পালসার মোটরসাইকেল যোগে মনিরামপুর থেকে কেশবপুরে যাত্রী নিয়ে আসার পথে মধ্যকুল তেল পাম্পের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খাম্বার সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে তজিমউদ্দিন ও নাসরিন গুরুত্বর আহত হয়।

কেশবপুর থানা পুলিশ খবর পেয়ে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তজিমউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু তজিমউদ্দন উপজেলার আটন্ডা গ্রামের মোড়লপাড়ার এবাদত আলীর ছেলে।আহত নাসরীন মনিরামপুর উপজেলার দূবাডাঙ্গা গ্রামের জসিমউদ্দিনের স্ত্রী।

সে আহত অবস্থা কেশবপুর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন জানান, মোটরসাইকেল আরোহী তজিমদ্দিনের মৃত দেহ প্রাথমিক প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।