আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার ৭২তম জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে মিষ্টি বিতরণ, আনন্দ র্যালী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আলোচনা শেষে আ.লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।
উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চলনায় শেখ হাসিনার জন্ম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, এড. রফিকুল ইসলাম পিটু (পিপি), উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাইদ লাভলু, আ.লীগ নেতা অধ্যাপিকা রেবা ভৌমিক, কবীর হোসেন, আলতাপ হোসেন বিশ্বাস, মজিদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যন শহিদুল ইসলাম, যুবলীগ নেতা শামীম রেজা, কাজী আলমগীর, আল হেলাল, শেখ কাজল, ছাত্রলীগ নেতা খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।



