কেশবপুরে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

22
কেশবপুরে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ এর ব্যবস্থাপনায় ৩ শত ৭৫ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ (বিডি ৩৪৩)ও জাহানপুর ব্যাপ্টিস্ট চার্চ (বিডি ৩২৯)এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ,সাউথ ক্লাস্টার চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহান পুর প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল দাস, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে, সমাজকর্মী মৃদুল সরকার প্রমূখ। প্রতি প্যাকেটে চাল ১৪ কেজি,ডাল ২কেজি, তেল ৫০০ গ্রাম, আলু ৪ কেজি,সাবান ২ পিচ, মাস্ক ৭ পিচ বিতরণ করা হয়।

কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ,সাউথ ক্লাস্টার চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস বলেন বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ ও জাহানপুর ব্যাপ্টিস্ট চার্চে মোট ৩ শত ৭৫ শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।